Helth And Beauty Tips Bangla. এ আপনাকে স্বাগতম। সাস্থ্য, শারিরিক ফিটনেস, যৌন বিষয়ক, ফলমূলের উপকারিতা, শাকসবজির উপকারিতা ও ভিবিন্ন ধরনের সাস্থ্য সম্পর্কিত খবরা খবর পেতে আমাদের সাথেই থাকুন।

Music

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

ছেলেদের ত্বক ফর্সা করার উপায়/The way to make the skin dry...??

১)   ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন । এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোরা ভাব দূর করবে।

২) বেশন ,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে, গলাই লাগিয়ে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটা লাগান আপনার গায়ের রং অবস্যই উজ্জ্বল হবে।

৩) আমরা সবাই কমলা খেয়ে খোসাটা ফেলে দিই, অথচ এই ফেলা জিনিসটাই আপনাকে পৌঁছে দিবে আপনার স্বপ্নের অনেক কাছাকাছি। কমলার খোসা রোদে শুকিয়ে নিন। তারপর ১ মিহি করে গুরো কর নিন। তারপর ১ টেবিল চামচ গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টক দইয়ের পেষ্ট মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন । 
৪) ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদান অনস্বীকার্য । চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেকদিন
হালকা হাতে ম্যাসাজ করুন ।অল্প দিনের মধ্যে আপনার মুখে ফুটবেই ।

৪) আপনার যদি টমেটো তে এলার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর
 ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যাবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫) শশার রস আর মধু সমান পরিমান নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এটি শুষ্ক ত্বকের জন্য অনেক
 উপকারি ।তৈলাক্ত ত্বকে মধুর বদলে লেবু ব্যাবহার করতে হবে।

৬) সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন । মুখে লুকিয়ে থাকা
সব ময়লা নিমিষেই পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরো আকর্ষনীয় ।

৭) কাঁচা আলুর রস অথবা আলু পাতলা করে কেটে অথবা আলুর পাল্প দিনে ২ বার করে ব্যাবহার 
করলেও ভালো ফল পাবেন।

৮) ১/২ কাপ চায়ের লিকার (ঠান্ডা) , ২ চামচ চালের গুড়ো , আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।
চালের গুড়ো স্ক্রাবার হিসাবে কাজ করবে আর মধু মুখের আদ্রতা বজায় রাখবে।

৯)  তিল বেটে নিন অথবা গুড়ো করে নিন । এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন।
এবার ছেঁকে নিন। ছাঁকার পর একটা সাদা রঙ্ঘের তরল পাবেন সেটা মুখে লাগান, বিষেশ করে
রোদে পোঁরা জায়গায়। আধা ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন।অচিরেয় ত্বকের রঙ ফিরে পাবেন।

১০) মসুর ডাল গুড়ো করে নিন মিহি করে। তার মধ্য ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্য
এই পেষ্টটা শুকিয়ে নিন ভালো করে ।একদম মচমচে হয়ে গেলে গুরো করে শিশির মধ্য ভরে রেখে
দিন। প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোঁটা লেবুর রসের সঙ্ঘে ১ চামচ দুধ ও এই গুরো খানিকটা
মিশিয়ে পেষ্ট তৈরি করে মুখে লাগান। আধ ঘন্টা রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর
কাঁচা দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখে বুলিয়ে নিন। আরো ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আশা করছি টিপস গুলি আপনাদের কাজে লাগবে । কিন্তু অবস্যই খেয়াল রাখবেন উপাদানগুলোর সাথে
আপনার ত্বক মানিয়ে নিতে পারে কিনা ।আপনার এক বন্ধু বা আত্নীয় এক উপাদান দিয়ে উপকার পায়
বলে আপনিও পাবেন এমন কোনো কথা নেই, সেজন্য বিভিন্ন উপাদানের প্যাকের রেসিপি দেয়া হয়েছে।
সব সময় আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেন কোনো ধরনের চুলকানি কিংবা জাইগাটা লাল হয়ে 
যাচ্ছে কিনা, তারপর পছন্দ সই প্যাকটি বেছে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot