চলছে শীতের আনাগোনা । এই সময় মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকও হয় ভীষন রুক্ষ। বিশেষ করে গোসলের পরে ত্বক হয় খসখসে।
ফলে ত্বকে আস্বাভাবিকতা দেখা দেয়।এমনকি এই সময় নিয়মিত ত্বকের যত্ন না নিলে
চোখের নিচে কালো দাগ, চামরায় ফাটলসহ নানা চর্মরোগের সৃষ্টি হয়। আর এসব সমস্যা
থেকে রক্ষা পেতে হলে সঠিকভাবে ত্বকের যত্ন নিতে হয়।
চর্মরোগ বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান বাজারে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের
ক্রিম ও লোশন রয়েছে। তবে যাচাই-বাছাই করে ত্বকের জন্য সঠিক ক্রিম
ব্যাবহার করা উচিত। কারন, প্রসাধনির মান ভালো না হলে ত্বকের ক্ষতি হতে
পারে।
ছেলেদের ত্বকের যত্নে তাদের পরামর্শ হল-
গোসলের পানি ঃ খুব বেশি গরম জল ব্যাবহার করা যাবে না ।অল্প সময় নিয়ে কুসুম
গরম জলে গোসল করতে হবে । ক্রিম, লোশন, সাবান সব ধরনের প্রসাধনীয় বারতি
ময়েশ্চারাইজারযুক্ত হতে হবে।
রোদ ঃ যারা রোদে বেশি থাকেন, তারা সানস্ক্রিন ব্যাবহার করতে পারেন।
গোসলের পর করনীয় ঃ গোসলের পর লোশন লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে।
সেটি যেন ত্বকে ভালোভাবে মিশে যায়। তারপর বাইরে বেরোতে হবে।
ব্রন এড়াতে ঃ তৈলাক্ত ত্বকে ব্রন বেশি ওঠে। এছাড়া ধুলাবালির কারনে ছেলেদের
ত্বক বারবার পরিষ্কার করতে হয় ।ছেলেদের অয়েল কন্ট্রোল ফেসওয়াস (ত্বকের তেল
নিয়ন্ত্রনে রাখে এমন ) ব্যাবহার করা উচিত।তাহলে ত্বক ভালো থাকবে।
ক্রিম ব্যাবহারে করণীয় ঃ বাজারে ছেলেদের জন্য নানা ব্র্যান্ডের ক্রিম পাওয়া যায়।
সেগুলো ব্যাবহার করার আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে । তা নাহলে
ক্রিম কাজ করবে না। এছাড়া রাতে গুমানোর আগে ম্যাসাজ ক্রিম ব্যাবহার করা
যেতে পারে। এতে ত্বক ঠান্ডা থাকে এবং ব্রন ওঠে না ।সকালে মুখ থেকে ওঠে
ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
ত্বকের যত্নে ভাষজ ঃ অবসর পেলে ভেষজ কোনো প্যাক লাগানো যেতে পারে।যারা
প্যাক লাগাতে চান না, তারা কমলালেবু কিংবা পাকা টমেটো মুখে লাগিয়ে কিছুক্ষন পর
ভালোভাবে মুখ ধুয়ে নিতে পারেন। এতে ত্বক পরিষ্কার হবে।
পানি ঃ ত্বকের যত্নের জন্য প্রচুর পরিমানে পানি পান করতে হবে।
তারাতারি ঘুমাতে হবে ঃ যতটা সম্ভব কম রাত জাগা উচিত। এতে ত্বক ভালো থাকে।
শাকসবজি ঃ খাদ্যাভ্যাসের মধ্যে প্রতি বালাতেই শাকসবজি রাখতে হবে ।
ফল ঃ দিনে একটি হলেও ফল খেতে হবে এবং শুকনো খাবার যতটা সম্ভব
এড়িয়ে যেতে হবে।
ফেসিয়াল ঃ ত্বকের জত্নের জন্য মাসে অন্তত দুবার ফেসিয়াল করা যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন